ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। তবে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ বিষয়ে একটি ই-মেইল পাওয়ার কথা স্বীকার করেছে তারা।
সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় হাইকমিশন।
বিবৃতিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে অনুরোধটি আদৌ সঠিক কি না, তা নিশ্চিত নয় হাইকমিশন। এটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা বোঝারও কোনো উপায় নেই।
বিবৃতিতে আরও বলা হয়, আইনজীবী প্রতিষ্ঠানটির ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।