
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে এ ঘটনায় অল্প সময়ের জন্য মেট্রো স্টেশনটি বন্ধ রাখা হলেও কিছুক্ষণ পর আবার যাত্রীসেবা চালু করা হয়।
এ ছাড়া চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ককটেল ও মোটরসাইকেলসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে এবং শ্যামপুর থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।