
প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে এখনও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, প্রিজন ভ্যান থেকে মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে, পতিত সরকারের অনুসারীরা এখনও বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি জানান, জনস্বার্থে সরকার ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করেছে। ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে দলীয় নেতাকর্মীদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।