
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন তিনি।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেসে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত ওই নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন। নৈশভোজে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন।
এর আগে একই দিনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত একটি ব্রেকফাস্টেও প্রধানমন্ত্রী ও তার স্ত্রী অংশ নেন।