
আগামী তিন মাসের মধ্যে দেশে কিশোর গ্যাং নির্মূলে দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা দিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধ দমনে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। সন্ত্রাসী মানসিকতার ব্যক্তিদের চিহ্নিত করে দল থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জুলাই আন্দোলনের পর অশ্লীল ভাষা ব্যবহারের প্রবণতা বেড়েছে দাবি করে নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সরকার দেশের উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি।