
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা স্বাস্থ্যমন্ত্রীর কাছে কিটগুলো হস্তান্তর করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন কিটের পাশাপাশি সরকারি খাতেও পর্যাপ্ত ডেঙ্গু টেস্ট কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।