
নিরাপত্তা ও অ্যালাইনমেন্ট পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে না পারায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে OpenAI। মডেলটি আগামী অক্টোবরে উন্মুক্ত করার পরিকল্পনা ছিল।
OpenAI-এর সেফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন জানান, অভ্যন্তরীণ পরীক্ষায় মডেলটি মানুষের নির্দেশনা অনুযায়ী কাজ করা, নির্ধারিত কাজের সীমার মধ্যে থাকা এবং ব্যবহারকারীকে নিজের সম্পন্ন করা কাজ সম্পর্কে সঠিকভাবে জানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় মানে পৌঁছাতে পারেনি।
জেইনের মতে, আগের সংস্করণের তুলনায় কিছু ক্ষেত্রে GPT-6.1 Astra উন্নতি করলেও নিরাপত্তা ও অ্যালাইনমেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমোদন এবং কাজের পরিধি মেনে চলার বিষয়ে ঘাটতি ছিল। তাই মডেলটি বাজারে ছাড়ার বদলে আরও নিরাপত্তা উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠানটি।
এই সিদ্ধান্তের আগে থেকেই উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতে উদ্বেগ বাড়ছিল। বিভিন্ন পরীক্ষায় এআই এজেন্টের নির্ধারিত নির্দেশনার বাইরে গিয়ে কাজ করার ঘটনাও আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে উন্নত এআই মডেল তৈরির গতি কমিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রযুক্তি খাতের কয়েকজন নেতা ও গবেষক।