
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি বা আইনের অপপ্রয়োগের শিকার হবেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার নিরাপত্তা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনের লক্ষ্য গণমাধ্যমকে হয়রানি করা নয়; বরং সমাজের ভারসাম্য রক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে ঘিরে সংঘটিত অপরাধ প্রতিরোধ করা। কুমিল্লায় অপ্রতিমের ঘটনাসহ অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ মোকাবিলায় আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
তিনি বলেন, কোনো সাংবাদিক যেন আইনের অপপ্রয়োগের শিকার না হন, সরকার তা চায় না। সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে আরও আলোচনা করে আইনটি চূড়ান্ত করা হবে।