
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৬৪, চট্টগ্রামে ২৮৮, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৭১, ঢাকা উত্তর সিটিতে ১৫১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯৪, খুলনায় ২৮৬, ময়মনসিংহে ১০৮, রাজশাহীতে ১৩০, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৭ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৬৯ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।