
ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলের কাছে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ১১ সেপ্টেম্বর রাত ৯টা ২৩ মিনিট ৫৫ সেকেন্ডে (ইউটিসি) আঘাত হানে, যা স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর ভোর ৪টা ২৩ মিনিট। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল তেলুকনাগার প্রায় ১১৫ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।
ইন্দোনেশিয়ার ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা বিএমকেজি ভূমিকম্পটির মাত্রা ৫.৯ থেকে ৬.৫ হিসেবে রেকর্ড করেছে এবং কেন্দ্রস্থল জাকার্তার প্রায় ৪৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্র এলাকায় বলে জানিয়েছে।
প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গভীর ভূমিকম্প হওয়ায় এর মানবিক প্রভাবও কম হতে পারে বলে আন্তর্জাতিক দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থা জিডিএসিএস জানিয়েছে।