
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জনের হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গে ৮৯৯ জন মারা গেছেন।
এ সময়ে দেশে হাম আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। নতুন শনাক্তদেরসহ আক্রান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদফতর।