দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ সিরিজে ব্যর্থতার পরও দলে জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঘোষিত স্কোয়াডে সবশেষ ম্যাকাই টেস্টের দলে থাকা ১৩ জনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন কুপার কনোলি, মাইকেল নেসার ও ম্যাথু কুনেমান। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো সেঞ্চুরি না থাকলেও দলে সুযোগ পেয়েছেন কনোলি।
অতিরিক্ত স্পিনার হিসেবে কুনেমানকে রাখা হয়েছে। আর চোট কাটিয়ে ফেরা নেসারকে পঞ্চম পেসার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পেস আক্রমণে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড।
**দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:**
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।