
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ, নাব্যতা নিশ্চিতকরণ ও বৃত্তাকার নৌপথ উন্নয়নবিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীসহ সংশ্লিষ্ট খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য অপসারণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও সবাইকে পরিবেশ ও নদী রক্ষায় এগিয়ে আসতে হবে।