
সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়।
জাতীয় বেতনস্কেল ২০২৬-এ ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বেতন বাস্তবায়ন করা হবে এবং ভাতাসমূহ কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
এ ছাড়া অবসরভোগী পেনশনধারীদের নিট পেনশনও স্ল্যাবভিত্তিক ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।