
ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। দেশটির সরকার জানিয়েছে, জাতীয় স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিমের সংসদীয় প্রতিনিধি তেঙ্গিজ শারমানাশভিলি বলেন, জর্জিয়া জাতীয় স্বার্থ বিবেচনা করেই আন্তর্জাতিক কোনো পদক্ষেপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, কোনো সিদ্ধান্ত যদি জর্জিয়ার স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটি কার স্বার্থে কাজ করছে—তা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
শারমানাশভিলি আরও বলেন, ইইউর প্রার্থী দেশ হওয়া সত্ত্বেও তুরস্ক ও সার্বিয়াও সর্বশেষ নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।