
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রায় স্থিতিশীল ছিল।
রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবর ডেলিভারির ব্রেন্ট ক্রুড ফিউচারস ব্যারেলপ্রতি ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৮৭ ডলারে উঠেছে। অন্যদিকে, অক্টোবর ডেলিভারির ডব্লিউটিআই ক্রুড ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৫৩ ডলারে লেনদেন হয়েছে।
এর আগে টানা চার সেশন ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম বেড়ে ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই বাজারে মূল প্রভাব ফেলছে।