আজ রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জাতীয় সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং দুপুরে নির্বাচন কমিশনে দাখিল করা হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সর্বসম্মত দায়িত্ব বিএনপির চেয়ারম্যানের ওপর ন্যস্ত ছিল, যার ভিত্তিতে জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকেই প্রস্তাবক ও সমর্থক নির্বাচন করা হবে।
রাজনৈতিক অঙ্গনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ব্যাপকভাবে আলোচনায় থাকলেও দলীয়ভাবে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।