স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩টি শিশু, যার মধ্যে ৭৫ জন নিশ্চিত হামে আক্রান্ত এবং ৯৮৮ জন উপসর্গযুক্ত। একই সময়ে ৯৩৮ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭৭৫ জন উপসর্গ নিয়ে এবং ৯৮ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১১৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।