
দেশে পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সাথে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সমন্বিত নগর পরিকল্পনা: দেশে দ্রুত নগরায়ণের ফলে তৈরি হওয়া বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও সমন্বিত নগর পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়।
পানি ও নদী ব্যবস্থাপনা: খালের সীমানা পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা রক্ষা, আধুনিক নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণের (Rainwater Harvesting) ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ: সামাজিক উন্নয়নমূলক সংগঠন 'ফুটস্টেপস বাংলাদেশ'-এর নেতৃত্বে আগত দেশের শীর্ষস্থানীয় পরিবেশবিদ, প্রকৌশলী ও পানি বিশেষজ্ঞগণ তাঁদের বাস্তব অভিজ্ঞতা এবং কার্যকরী সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।