
ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্যসূচি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১,৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১,৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগস্ট মাসের এই নতুন দর ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটেইলার পয়েন্টে মূল্যসংযোজন করসহ (মূসক) সিলিন্ডারের নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজারে বলবৎ থাকবে।