শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছে, তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, গত ৪৫ বছর মেজর মোজাফফর কোথায় ছিলেন এবং কীভাবে দেশে আসতে পারলেন, তা তদন্ত করে বের করতে হবে। তার আন্তর্জাতিক ও দেশের অভ্যন্তরীণ আশ্রয়দাতাদেরও চিহ্নিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নিজের আদর্শ ও নীতিকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। পাশাপাশি দেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের হতাশায় না ভোগার পরামর্শ দেন।