মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় তীব্র গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সংকট অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (২১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস জানায়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে প্রায় ৪৫০ এমএমসিএফডি আরএলএনজি সরবরাহ কমে গেছে। ফলে তাদের অধিভুক্ত এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতি সৃষ্টি হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব শ্রেণির গ্রাহককে তীব্র গ্যাসের স্বল্পচাপের মুখোমুখি হতে হবে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।