শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত সরকার তাদের আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।
তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদেরও দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে কিছু মহল বিভিন্ন ইস্যুতে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।