মিয়ানমারের উপকূলে শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে ৫ শতাধিক মানুষের মৃত্যাশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৬ জুলাই) আইওএম ও ইউএনএইচসিআর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।
সংস্থাগুলো জানায়, জুনের শেষ দিকে রাখাইন থেকে যাত্রা করা নৌকাগুলোতে অধিকাংশই রোহিঙ্গা ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে যাওয়া কিছু মানুষও ছিলেন। তবে হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
জাতিসংঘের তথ্যমতে, গত বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছেন।