প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকারের ৫ উদ্যোগ
এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১৫ জুলাই) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট জটিলতা মোকাবিলায় সরকার কয়েকটি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের নেওয়া উদ্যোগগুলো হলো—
- চট্টগ্রাম বোর্ড ছাড়া সারাদেশে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়া।
- যাতায়াত বা জলাবদ্ধতার সমস্যা হলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর ক্ষমতা স্থানীয় প্রশাসনকে দেওয়া।
- প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখে পরীক্ষার সুযোগ দেওয়া।
- পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া।
- ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা।
মাহদী আমিন বলেন, এইচএসসি শুধু একটি পরীক্ষা নয়, বরং আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপ। তাই সরকার শিক্ষার্থীদের স্বার্থ ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
Copyright © 2026 Nawabganj News. All rights reserved.