প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৫৯
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৩ জন।
একই সময়ে আরও ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন।