চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের **গ্রেট হল অব দ্য পিপল**-এ অনুষ্ঠিত এ বৈঠক শুরুর আগে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি।
পরে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত **'মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ'**-এ পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।