সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়ে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৫১২ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Swiss National Bank। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বাংলাদেশিদের আমানত আগের বছরের তুলনায় প্রায় ৪১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এসএনবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৮৪৩ কোটি টাকার সমান। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় ৩ হাজার ৬৬৯ কোটি টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়, এটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি আমানত। এর আগে ২০২১ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সর্বোচ্চ ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছিল।
পরবর্তীতে ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশিদের আমানত উল্লেখযোগ্যভাবে কমে যায়। ২০২৩ সালে তা নেমে আসে মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে। তবে ২০২৪ ও ২০২৫ সালে আবারও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।
তবে সাম্প্রতিক এই আমানত বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে সুইস ব্যাংক কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।