ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠককালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও হাকান ফিদানের বৈঠক করার কথা রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।