
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, একই দিন সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে, গত ৩১ মে রাতে সরকার জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে, যা ১ জুন থেকে কার্যকর হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। এর মধ্যেই এলপিজির দাম কমায় কিছুটা স্বস্তি পাবেন সাধারণ ভোক্তারা।