ভারি বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
এর আগে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১১টার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় তীব্র ঝড় শুরু হয়। দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।