দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ)’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ পুরস্কার তুলে দেন। গত বছরের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের ভিত্তিতে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিল্ড প্যারেড, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্যও বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় এবং কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করে। ‘ঘ’ গ্রুপে র্যাব-১১ প্রথম, র্যাব-১৫ দ্বিতীয় এবং র্যাব-২ তৃতীয় হয়।
মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া ‘ঘ’ গ্রুপে র্যাব-১৫ প্রথম, র্যাব-৯ দ্বিতীয় এবং র্যাব-১১ তৃতীয় হয়।
এদিকে শিল্ড প্যারেড প্রতিযোগিতায় যৌথ মেট্রোপলিটন দল প্রথম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দ্বিতীয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৃতীয় স্থান লাভ করে।