বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয় থেকে জানানো হয়, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ থাকা ছয়টি সরকারি পাটকল পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান বৃদ্ধি ও পাটশিল্পের পুনরুজ্জীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।