ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। নির্বাচনের ফলাফল ও গণনার প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল ব্যবধানে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
সোমবার (৪ মে) এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যবাসীকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, *“পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে।”*
মোদি আরও জানান, জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির “সুশাসনের রাজনীতি” বিজয়ী হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ঐতিহাসিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণ তাদের ওপর আস্থা রেখেছে।
২৯৪ আসনের এই বিধানসভায় বিজেপি ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস-কে সরিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়েছে দলটি।
মোদি আশ্বাস দিয়ে বলেন, নতুন সরকার রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এবং সমাজের সব স্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।