সাত দিনের সফরে জাপান পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) ভোরে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান।
জাপানে পৌঁছানোর পর ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে স্বাগত জানান।
সফরকালে তিনি জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে জানা গেছে। আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।