আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৫ জন, হাতিরঝিল থানা থেকে ৮ জন, আদাবর থানা থেকে ৮ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩০ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।