আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর রমনা এলাকা থেকে একটি চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে রমনা থানাধীন রমনা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে সুমন হাওলাদার (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
এ ঘটনায় রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।