আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৬ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৩ জন, পুরাতন মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন এবং মোবাইল কোর্টে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।