জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্যের পর ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অঙ্গভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে তিনি বলেন, সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা এবং এখানে নির্বাচিত প্রতিনিধিদের আচরণ সেই মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত।
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন রুমিন ফারহানা। তার বক্তব্যের পর সংসদে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্য কথা বলার সময় ট্রেজারি বেঞ্চ থেকে যে ধরনের অঙ্গভঙ্গি করা হয়েছে, তা তার বিবেকে আঘাত দিয়েছে। তিনি আরও বলেন, একাধিকবার নির্বাচিত কিছু সদস্যও এমন আচরণ করেছেন, তবে নাম উল্লেখ করে কাউকে বিব্রত করতে চান না।
এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে সরকারি দলের উদ্দেশে নিন্দা জানান।