যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে নতুন করে আলোচনা আগামী শুক্রবারের আগেই শুরু হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র।
আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের ভিত্তিতে এই সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রগুলো আরও জানায়, যুক্তরাষ্ট্রের দুটি সি-১৭ গ্লোবমাস্টার এয়ারক্রাফট রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে, যা কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে।
এছাড়া বিমানবন্দর থেকে ইসলামাবাদর ‘রেড জোন’ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য এই আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।