=
আগামী ২রা জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৮ এপ্রিল) এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় “সাইলেন্ট এক্সপেল” বা নীরব বহিষ্কার নামে কোনো নিয়ম নেই। পরীক্ষায় অনিয়ম রোধে বিদ্যমান নীতিমালা অনুযায়ীই ব্যবস্থা গ্রহণ করা হবে।