আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন, শেরেবাংলা নগর থানায় ১১ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন এবং হাতিরঝিল থানায় ৩ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।