আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯৭ পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ফতুল্লাহ থানাধীন কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯৯৭ পিস ইয়াবা, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২ লাখ ৯৯ হাজার ১০০ টাকা, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।