ঢাকা মহানগরীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ কালোবাজারি ওএমএস চাউল ও আটা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) রাতে পরিচালিত অভিযানে ১৭০৫ বস্তা চাউল এবং ৫০০ বস্তা আটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমিনুর রহমান খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওএমএস চাল ও আটা সংগ্রহ করে প্যাকেট পরিবর্তনের মাধ্যমে ভিন্ন ব্র্যান্ডের নামে বাজারজাত করতো। খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম শুরু করেছে।
র্যাব বলেছে, বাজারে অবৈধ মজুদি ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।