র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) রংপুর জেলার মিঠাপুকুর থানার আলোচিত বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ নিফুল মিয়াকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন কঞ্চিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার অনুযায়ী, ৩১ জুলাই ২০২৫ সালে ভিকটিমকে তার বসতবাড়ির রান্নাঘরের মেঝেতে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। র্যাব-১৩ এবং সিপিসি-৩, গাইবান্ধা যৌথ আভিযানিক দল ভোর ৪.১০ ঘটিকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আসামিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।