ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বললেও, তার মিত্র ইসরাইল লেবাননে গণহত্যা চালাচ্ছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও তেল আবিবে হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০ এর বেশি মানুষ আহত হয়েছে। ইরানি কূটনীতিকের বক্তব্যে বলা হয়েছে, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় না আনা অস্থিতিশীলতা বাড়াবে।
খাতিবজাদেহ বলেন, “একসঙ্গে সব সুবিধা ভোগ করা যায় না। আপনি যুদ্ধবিরতি চাইবেন, তার শর্ত মেনে নেবেন, লেবাননকেও এতে অন্তর্ভুক্ত করবেন—এরপরই আপনার মিত্র গণহত্যা শুরু করবে, এটি গ্রহণযোগ্য নয়।” তিনি আরও উল্লেখ করেন, লেবাননে ইসরাইলের এই হামলা ‘এক ধরনের গণহত্যার শামিল’।