ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন আখতার আহমেদ। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়ে।