রংপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ইটভাটাকে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩), জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ এপ্রিল) মিঠাপুকুর উপজেলার ভগবতীপুর ও রামপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন ভাটা পরিচালনা, পরিবেশ দূষণ, নিষিদ্ধ এলাকায় স্থাপনা এবং আইন লঙ্ঘনের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানের মালিককে পৃথকভাবে জরিমানা করা হয়।
জরিমানার মধ্যে রয়েছে— আরআর ব্রিকসকে ৫ লাখ, এলকেএস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এবং অপর দুই মালিককে ৪ লাখ করে টাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।