সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার (৭ এপ্রিল) ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফলাফলে মোট ৩,৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং প্রাসঙ্গিক তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) দেখা যাবে।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে, ২৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল।