রাজধানীর গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ১১টি দোকানকে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এসব জরিমানা করা হয়। চেয়ারম্যান বাড়ি ও আমতলী রোড এলাকাও অভিযানের আওতায় ছিল।
অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা হয়নি। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।